কুলাউড়া পৌর এলাকা থেকে আব্দুল মোক্তাদির (৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। (১৫ জানুয়ারী) বুধবার বিকাল ৫ টায় পৌরসভার বাদে মনসুর এলাকায় ডোবা থেকে এ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল থেকে মোক্তাদির নিখোঁজ ছিলো। […]
কুলাউড়া পৌর এলাকা থেকে আব্দুল মোক্তাদির (৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
(১৫ জানুয়ারী) বুধবার বিকাল ৫ টায় পৌরসভার বাদে মনসুর এলাকায় ডোবা থেকে এ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল থেকে মোক্তাদির নিখোঁজ ছিলো। বুধবার বিকেলে স্থানীয় এলাকাবাসী মরা গুগালীছড়ার পশ্চিম পাশে একটি ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় কাউন্সিলর ও থানা পুলিশকে খবর দেন। বিকাল ৫ টায় কুলাউড়া থানার ওসি( তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জয়চন্ডী ইউপি সদস্য রমজান আলী জানান, পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করেন। স্থানীয়ভাবে আব্দুল মোক্তাদির ছোটকাল থেকে মানসিক রোগী হিসেবে পরিচিত।
কুলাউড়া থানার ওসি( তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||