Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৯:৪৯ অপরাহ্ণ, ১০ জানুয়ারি ২০২০

বিয়েতে বরকে হ্যালমেট উপহার

মোটরসাইকেল চালানোর সময় হ্যালমেট ব্যবহার না করার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অগণিত মানুষ। অথচ একটি হ্যালমেট বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। মোটরসাইকেল চালোনোর ক্ষেত্রে হ্যালমেট ব্যবহারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিয়েতে বরকে হ্যালমেট উপহার দিয়েছেন মৌলভীবাজার খিজির নামের একজন সংগঠক। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে শহরতলীর বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে জমজম-শরীফা দম্পতির বিয়ের অনুষ্ঠানে বর হুসাইন […]

বিয়েতে বরকে হ্যালমেট উপহার
১ মিনিটে পড়ুন |

মোটরসাইকেল চালানোর সময় হ্যালমেট ব্যবহার না করার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অগণিত মানুষ। অথচ একটি হ্যালমেট বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ।

মোটরসাইকেল চালোনোর ক্ষেত্রে হ্যালমেট ব্যবহারে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিয়েতে বরকে হ্যালমেট উপহার দিয়েছেন মৌলভীবাজার খিজির নামের একজন সংগঠক।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে শহরতলীর বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে জমজম-শরীফা দম্পতির বিয়ের অনুষ্ঠানে বর হুসাইন আহমদ জমজমকে এই উপহার দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার।

এব্যাপারে খিজির মুহাম্মদ জুলফিকার বলেন- মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আমরা হ্যালমেট ব্যবহারে সচেতন নই। হ্যালমেট না পরার কারণে অনেক ছোট দুর্ঘটনাও আমাদের প্রাণ কেড়ে নিতে পারে। সড়ক দুর্ঘটনা রোধ করতে হ্যালমেটের ব্যবহার বাড়াতে এই উপহার দিয়েছি আমি। আর উপহার এমন হওয়া চাই যা মানুষের উপকারে আসে।

বিয়েতে হ্যালমেট উপহার পেয়ে খুশি বর হুসাইন আহমদ জমজম। তিনি বলেন- আমার জীবনের স্মরণীয় এই মুুহুর্তে এমন একটি গুরুত্বপূর্ণ উপহারের কথাও আজীবন মনে থাকবে। সবাইকে হ্যালমেট ব্যবহারে সচেতন হওয়া দরকার। এই হ্যালমেট উপহার পেয়ে আমি আমার জীবনের প্রয়োজনীয়তা নতুন করে উপলব্ধি করেছি।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com