Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

খেলা
১০:০৪ অপরাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০১৯

কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে কবুতর রেস প্রতিযোগীতা অনুষ্টিত

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে অষ্টম বারের মত কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কবুতর রেস প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। আজ মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস অনুষ্ঠানে সকাল ১০ ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস অনুষ্টানে বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের ৭জন সৌখিন কবুতর খামারীর […]

কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে কবুতর রেস প্রতিযোগীতা অনুষ্টিত
২ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে অষ্টম বারের মত কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কবুতর রেস প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।

আজ মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস অনুষ্ঠানে সকাল ১০ ঘটিকার সময় কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস অনুষ্টানে বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের ৭জন সৌখিন কবুতর খামারীর ৬০টি হোমার রেসার প্রজাতির কবুতর দিয়ে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের ৮ম ট্রস সম্পন্ন হলো।

উক্ত কবুতর টস প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন,  কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচাজ।

বাংলাদেশ জনপ্রত্যাশার সম্পাদক ও দেশদিগন্তের বার্তা সম্পাদক, সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উপদেষ্টা বদরুল ইসলাম, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি দেলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, সদস্য ইউনুছ আহমদ, মুসা ইমাম, হাজীপুর কবুতর খামারী জাকির হোসেন আক্তার, প্রমুখ।

এছাড়া এছাড়াও কমলগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, উপজেলার ৯টি ইউনিয়ন ও রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের সদস্য বৃন্দ, পুলিশ সদস্য, ফায়ার ব্রিগেড সদস্য, স্কাউট, বিএনসিসি সদস্য বৃন্দ এবং কমলগঞ্জ উপজেলার হাজার হাজার ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

উলেখ্য কবুতর গুলো সকাল ১০টায় ছাড়া হলে ১ ঘন্টার মধ্যে আকাশ পথে ৫১ কিঃমি পথ পাড়ি দিয়ে কবুতর গুলো বড়লেখায় তাদের নিজ নিজ ঘরে পৌছাতে সক্ষম হয়। আগামী ২১ ডিসেম্বর সকাল ৯টায় ৬৭ কিলোমিটার দুরে অবস্থিত শ্রীমঙ্গল উপজেলায় ফাইনেল অনুষ্টিত হবে।

বড়লেখার রেসিং পিজিয়ন ক্লাবের এ প্রতিযোগীতাকে বিজয় দিবসের উপস্থিত সবাই করতালীর মাধ্যমে অভিনন্দন জানান।

 

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com