Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিনোদন
১০:১২ অপরাহ্ণ, ৩ ডিসেম্বর ২০১৯

বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন করব : প্রিয়া আমান

বড় পর্দায় অভিষিক্ত হলেও ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন অভিনেত্রী প্রিয়া আমান। প্রতিদিন কোনো না কোনো চ্যানেল ঘুরলেই দেখা যাচ্ছে প্রিয়াকে। আজ (৩ ডিসেম্বর) এই লাস্যময়ী অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনের পরিকল্পনা সর্ম্পকে প্রিয়া বলেন, ‘ঘরোয়া ভাবে জন্মদিন পালন করব। দুপুরে উত্তরার মৈনারটেকের অবস্থিত ‘আপন নিবাস বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করব। বৃদ্ধদের […]

বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন করব : প্রিয়া আমান
১ মিনিটে পড়ুন |

বড় পর্দায় অভিষিক্ত হলেও ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় অতিক্রম করছেন অভিনেত্রী প্রিয়া আমান। প্রতিদিন কোনো না কোনো চ্যানেল ঘুরলেই দেখা যাচ্ছে প্রিয়াকে। আজ (৩ ডিসেম্বর) এই লাস্যময়ী অভিনেত্রীর জন্মদিন।

জন্মদিনের পরিকল্পনা সর্ম্পকে প্রিয়া বলেন, ‘ঘরোয়া ভাবে জন্মদিন পালন করব। দুপুরে উত্তরার মৈনারটেকের অবস্থিত ‘আপন নিবাস বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়েদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করব। বৃদ্ধদের পাশাপাশি সেখানে বেশ কয়েকজন বুদ্ধি প্রতিবন্ধীও থাকেন। যাদের অধিকাংশকে তুলে আনা হয়েছে রাস্তা থেকে। তাদের সঙ্গে কিছু সময় আনন্দে কাঁটাব। তারপর পরিবারের সাথে কিছু সময় কাঁটিয়ে সন্ধ্যায় শীত বস্ত্র বিতরণ করব।’

শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি দুস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ানোর। সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতিও আমার বিনীত আহ্বান থাকবে, আপনার আশপাশে যে বা যারা দুস্থ তাদের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com