পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত পরিস্থিতি ও বাজারজাত নিয়ে আজ জরুরি বৈঠকে বসবেন সরকারের তিন মন্ত্রী। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে এ বৈঠক হবে। বৈঠকে যে তিন মন্ত্রী থাকবেন- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এফবিসিসিআইয়ের […]
পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত পরিস্থিতি ও বাজারজাত নিয়ে আজ জরুরি বৈঠকে বসবেন সরকারের তিন মন্ত্রী।
রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে এ বৈঠক হবে।
বৈঠকে যে তিন মন্ত্রী থাকবেন- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এফবিসিসিআইয়ের জনসংযোগ কর্মকর্তা মোহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোলট্রির বছরব্যাপী চাহিদা, দেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুত-ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানানো হয়।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||