Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৬:১৪ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০১৯

১০ বরযাত্রী নিহত, নিশ্চিত করেছেন পুলিশ সুপার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে স্বাধীন পরিবহনের এ সংঘর্ষ হয়। নিহতরা সবাই আত্মীয়-স্বজন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম ১০ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দুর্ঘটনায় মাইক্রোবাসের […]

১০ বরযাত্রী নিহত, নিশ্চিত করেছেন পুলিশ সুপার
১ মিনিটে পড়ুন |

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে স্বাধীন পরিবহনের এ সংঘর্ষ হয়। নিহতরা সবাই আত্মীয়-স্বজন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম ১০ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয় জন দুর্ঘটনাস্থলে, দুই জন ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুই জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। গুরুতর আহত আছেন আরও দুইজন। এছাড়া আরও কয়েকজন আহত আছেন।’

তিনি আরও জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসের সবাই ছিলেন বরযাত্রী। তবে তারা সবাই একই পরিবারের ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল বাসেদ জানান, মাওয়াগামী স্বাধীন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী মাইক্রোবাসের ওপরে গিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের আরোহীরা সবাই আত্মীয়-স্বজন ছিল। কিন্তু, একই পরিবারের ছিল কিনা জানা যায়নি। নিহতদের মধ্যে শিশুও আছে। তারা লৌহজংয়ের কনকসার ইউনিয়নের ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com