Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

উন্নয়ন
৯:১০ অপরাহ্ণ, ৭ নভেম্বর ২০১৯

সুন্দর আগামীর প্রত্যাশায় ”বন্ধন সোসাইটি হাজিপুর” এর আত্মপ্রকাশ

আজ ৭ নভেম্বর বিকাল তিনটায় হাজিপুর প্রাইমারি স্কুলে সুন্দর আগামীর প্রত্যাশায় বন্ধন সোসাইটি হাজিপুরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।উক্ত সভায়  হাজীপুর ইউপি সদস্য মোহাম্মদ রাজা মিয়া সভাপতিত্বে এবং শিপন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছিত বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা […]

সুন্দর আগামীর প্রত্যাশায় ”বন্ধন সোসাইটি হাজিপুর” এর আত্মপ্রকাশ
১ মিনিটে পড়ুন |

আজ ৭ নভেম্বর বিকাল তিনটায় হাজিপুর প্রাইমারি স্কুলে সুন্দর আগামীর প্রত্যাশায় বন্ধন সোসাইটি হাজিপুরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।উক্ত সভায়  হাজীপুর ইউপি সদস্য মোহাম্মদ রাজা মিয়া সভাপতিত্বে এবং শিপন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছিত বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক ও হাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিলের পার শাহ সোলেমান রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক নাদির আহমদ, জেলা ছাত্র দলের  নেতা মোশাররফ হোসেন মিজু, জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবেল, ছাত্রদল নেতা কাওছার আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন বন্ধন সোসাইটির আহ্বায়ক রেজা খান বেহেশতী,। প্রধান অতিথি আব্দুল বাছিত বাচ্ছু বক্তব্য রাখতে গিয়ে বলেন হাজীপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন করতে হলে দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা প্রয়োজন।সত্যিকার ভাবে মডেল ইউনিয়ন গঠন করতে হলে ছাত্র যুব সমাজ তথা মানব সম্পদ এর উন্নয়ন ঘটাতে হবে।

প্রতিটি ঘরে যদি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক তথা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারে তাহলে সমস্ত ইউনিয়ন একসাথে মডেল হয়ে যেতে পারে।পরিশেষে বন্ধন সোসাইটির সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ রেজা খান বেহেশতী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম। অতিথিবৃন্দ বন্ধন সোসাইটি কার্যক্রমের সার্বিক সহযোগিতা করবেন মর্মে সমাপ্ত হয়।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com