Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

রাজনীতি
৯:২৮ অপরাহ্ণ, ২১ অক্টোবর ২০১৯

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেখতে যাওয়ার অনুমতি পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন ঐক্যফ্রন্টের নেতারা। এসময় তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে বলে চ্যানেল আইকে জানিয়েছে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, খালেদা জিয়ার […]

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা
১ মিনিটে পড়ুন |

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেখতে যাওয়ার অনুমতি পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন ঐক্যফ্রন্টের নেতারা। এসময় তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে বলে চ্যানেল আইকে জানিয়েছে জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছি, তবে কবে দেখা করতে যাওয়া হবে তা আইজি প্রিজন জানাবেন।

কবে বা কখন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন এমন প্রশ্নে গণমাধ্যমকে আ স ম আব্দুর রব বলেন, এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আইজি প্রিজনকে বলবেন। আর আইজি প্রিজন আমাদের সবাইকে ফোন করে বলবেন দেখা করার সময়। তারপরেই আমরা ড. কামাল হোসেন নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাতের সময় আ স ম রবের সঙ্গে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী কমিটির সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের আহবায়ক নুরুল আমি বেপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ, গণফেরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com