Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

জাতীয়
৯:২৪ অপরাহ্ণ, ১৯ অক্টোবর ২০১৯

বিএসএফ বাংলাদেশে এসে ‘বাহাদুরি’ দেখিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে বাহাদুরি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘তারাই (বিএসএফ) আমাদের এখানে এসেছে এবং এসে বাহাদুরিও করেছে। আমাদের ছেলেদের (বিজিবি) লাস্ট জব হিসেবে বাধ্য হয়ে গুলি করতে হয়েছে।’ শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় জার্মানির রাজধানী বার্লিনে ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী […]

বিএসএফ বাংলাদেশে এসে ‘বাহাদুরি’ দেখিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে বাহাদুরি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘তারাই (বিএসএফ) আমাদের এখানে এসেছে এবং এসে বাহাদুরিও করেছে। আমাদের ছেলেদের (বিজিবি) লাস্ট জব হিসেবে বাধ্য হয়ে গুলি করতে হয়েছে।’

শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় জার্মানির রাজধানী বার্লিনে ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী এসব কথা বলেন।

গত দশ বছরে ৩০০ এর বেশি বাংলাদেশি মারা গেছে বিএসএফের গুলিতে এমন তথ্যের প্রেক্ষাপটে মন্ত্রী বলেন, ‘আগে বিএসএফ বছরে অনেকজনকে মেরে ফেলত, আমরা তখন কেবল দুঃখ করেছি। কিন্তু গত বছর মাত্র তিনজনকে মেরেছে।’

একজনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আগে কখনও মামলা করিনি। ভারত এখন নতুন করে করেছে। কোনো পণ্ডিতও আমাদেরকে আগে মামলা করার কথা বলেননি।’ আগামীতে বাংলাদেশও এই পথে হাঁটতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক বিএসএফ সদস্য নিহত হওয়ার ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যেসব তথ্য দিচ্ছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এই ঘটনার জন্য তিনি বিএসএফকেই দায় দিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘এটা ওয়ান ইনসিডেন্ট (একটা ঘটনা)। একটা ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটেছে।’

প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধান উদ্দেশ্য ছিল দুই দেশের উষ্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং তা অর্জন হয়েছে।’

খবর: ইউএনবি

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

৩ বছর আগে
জাতীয়

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com