Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

উন্নয়ন
১০:৫৮ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০১৯

কুলাউড়ায় সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টারঃ  মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জাতীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষ থেকে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কুলাউড়া উপজেলা পরিষদের হলরুমে ১৭ অক্টোবর সেলাই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান […]

কুলাউড়ায় সেলাই মেশিন বিতরণ
১ মিনিটে পড়ুন |

স্টাফ রিপোর্টারঃ  মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জাতীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষ থেকে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

কুলাউড়া উপজেলা পরিষদের হলরুমে ১৭ অক্টোবর সেলাই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, মহিলা বিষয়ক অফিসার সেলিনা ইয়াছমিন, ইউপি চেয়ারম্যান আহবাব চৌধুরী শাহজাহান, এ কে এম নজরুল ইসলাম, আব্দুল মালেক, মমদুদ হোসেন, এম এ রহমান আতিক, নার্গিস আক্তার বুবলি, সাতির মিয়া, ব্যবসায়ী কল্যান সমিতির ৭নং ওয়ার্ড সম্পাদক জায়েদ আহমদ, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আহবাব হোসেন রাসেল, সাংসদের অফিস সহকারী সোহেল আহমদ ও রুহেল আহমদ, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, যুবনেতা নাহিদ চৌধুরী, প্রবাসী নুরুল ইসলাম খান প্রমুখ।

সেলাই মেশিন প্রাপ্ত উপকারভোগীরা হচ্ছেন রাউতগাও ইউনিয়নের রুসনা বেগম ছকাই, কাদিপুর ইউনিয়নের রাসনা বেগম, ভূকশিমইল ইউনিয়নের হাছনা বেগম, বরমচাল ইউনিয়নের কামরুন নাহার ইসলাম, ভাটেরা ইউনিয়নের তালেবুন নেছা।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com