Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

শিক্ষা সংবাদ
৭:২৯ অপরাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০১৯

শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়। ফলাফলে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। […]

শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়।

ফলাফলে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাসর হার ২৩ দশমিক ৮২ ভাগ।

জানা গেছে, এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result/) রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ১৬ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।

তাদের মধ্যে আবেদন করা প্রার্থীদের মধ্যে স্কুল পর্যায়ে ৬ লাখ ১০ হাজার ২৬৬ জন, স্কুল পর্যায়-২ এ ১ লাখ ৩৩ হাজার ৫৯৫ জন এবং কলেজ পর্যায়ে ৪ লাখ ৩২ হাজার ৩৩৫ জন প্রার্থী ছিলেন। সারাদেশের ২৪টি জেলা শহরের ৭৭৭টি ভেন্যুতে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com