Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

রাজনীতি
৮:৪৮ অপরাহ্ণ, ১০ সেপ্টেম্বর ২০১৯

সিলেটে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

দেশদিগন্ত নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এখন এমন অবস্থায় আমাদের রাজনীতি করতে হচ্ছে যাতে আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। প্রতিপক্ষ হয়ে গেছে পুলিশ। প্রতিপক্ষ হয়ে গেছে প্রশাসন। সরকার রাষ্ট্রের বিভিন্নবাহিনীকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করছে। আর সরকারী একটি গোপন বাহিনী আছে তারা যাকে ইচ্ছা তাকে […]

সিলেটে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এখন এমন অবস্থায় আমাদের রাজনীতি করতে হচ্ছে যাতে আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। প্রতিপক্ষ হয়ে গেছে পুলিশ। প্রতিপক্ষ হয়ে গেছে প্রশাসন। সরকার রাষ্ট্রের বিভিন্নবাহিনীকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করছে। আর সরকারী একটি গোপন বাহিনী আছে তারা যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এরশাদবিরোধী আন্দোলনে আমরা মাঠে ছিলাম। কিন্তু এমন সৈরাচারী পরিস্থিতি কখনও দেখিনি। এটা বাস্তবতা। তারপরও আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আগামীদিনের কর্মসূচীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে সিলেট বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

ডা. জাহিদ বলেন, আজ আমাদের হাজার নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিন, নিষ্পেষিত। জীবিতরাও মৃত। ইলিয়াসহ অনেক নেতাকে গুম করা হয়েছে। এদের আমরা ফেরতের দাবিতে মাঠে থাকতে হবে। আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের আর কোনো বিকল্প নেই।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।। ২১ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিলেটে একটি সমাবেশ করা হবে। সেটি আয়োজনের ব্যাপারে আপনাদের সাথে কথা বলতেই এখানে এসেছি। মাদ্রাসা মাঠেই আমরা এই সমাবেশ আয়োজন করবো। যদি কোনো কারণে মাদ্রাসা মাঠ পাওয়া না যায় তাহলে গােটা সিলেট শহরেই সমাবেশ আয়োজনের প্রস্তুতি রাখতে হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্ঠা ফজলুল হক আসপিয়া, এমএ হক, ড. এনামু হক মোহাম্মদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মোক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, সিলেট সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জা্ক, সমবায় বিষয়ক সম্পাদক জিকে গৌছ, সদস্য শফি আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, মিজানুর রহমান চৌধুরী।

মাহবুবুর রব চৌধুরী ফয়সাল ও শামিম সিদ্দিকীর পরিচালনায় এ মতবিনিময় সভায় বিএনপির সিলেট বিভাগের চার জেলা, মহানগর ও পৌর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com