Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

জাতীয়
১১:৩০ পূর্বাহ্ণ, ৪ সেপ্টেম্বর ২০১৯

কানাইঘাটের ফরহাদ চৌধুরী কুলাউড়ার ইউ এন ও

শাহ ইসমাইলঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ইউ,এন,ও হিসাবে যোগদান করবেন কানাইঘাটের কৃতি সন্তান ফরহাদ চৌধুরী। জানাযায়, আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফরহাদ চৌধুরী কুলাউড়া উপজেলায় নতুন ইউ,এন,ও হিসাবে যোগদান করবেন বলে জানাগেছে। কানাইঘাটের সন্তান ফরহাদ চৌধুরী ইতি পূর্বে নরসিংদি জেলার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহন কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। নবাগত ইউএনও ফরহাদ চৌধুরী ২০১১ সালে সিলেট […]

কানাইঘাটের ফরহাদ চৌধুরী কুলাউড়ার ইউ এন ও
শাহ ইসমাইলঃ
১ মিনিটে পড়ুন |

শাহ ইসমাইলঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ইউ,এন,ও হিসাবে যোগদান করবেন কানাইঘাটের কৃতি সন্তান ফরহাদ চৌধুরী।

জানাযায়, আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফরহাদ চৌধুরী কুলাউড়া উপজেলায় নতুন ইউ,এন,ও হিসাবে যোগদান করবেন বলে জানাগেছে।

কানাইঘাটের সন্তান ফরহাদ চৌধুরী ইতি পূর্বে নরসিংদি জেলার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহন কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। নবাগত ইউএনও ফরহাদ চৌধুরী ২০১১ সালে সিলেট শাহ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্নের পরে ৩১’তম বিসিএস পাস করে ২০১৩ সালে চাকুরীতে যোগদান করেন। চাকুরীরত অবস্থায় তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ২০১৭ সালে পদোন্নতি পেয়ে নরসিংদি জেলার একটি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। পরে নরসিংদি জেলার জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি অধিগ্রহন কর্মকর্তা থাকাবস্থায় সেখান থেকে গত ২৮ আগষ্ট মৌলভীবাজার জেলার কুলাউড়ার ইউএনও হিসাবে বদলী হন।
ফরহাদ চৌধুরীর গ্রামের বাড়ী সিলেট জেলার কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা গ্রামে। তিনি অবসর প্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মরহুম সিরাজুল হক চৌধুরীর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ে সন্তানের জনক।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

৩ বছর আগে
জাতীয়

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com