Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

রাজনীতি
৫:৩৯ অপরাহ্ণ, ১ সেপ্টেম্বর ২০১৯

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আল্টিমেটাম মৌলভীবাজার কলেজ শহীদ জিয়া অডিটোরিয়ামের নামফলক পুন:স্থাপনের

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার সরকারি কলেজ শহীদ জিয়া অডিটোরিয়াম নামফলক ছাত্রলীগ কর্তৃক অপসারনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। ১ সেপ্টেম্বর রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ এম নাসের রহমান তার লিখিত বক্তব্যে বলেন, ২০০২ সালে বিএনপি ক্ষমতায় এসে এ […]

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আল্টিমেটাম মৌলভীবাজার কলেজ শহীদ জিয়া অডিটোরিয়ামের নামফলক পুন:স্থাপনের
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার সরকারি কলেজ শহীদ জিয়া অডিটোরিয়াম নামফলক ছাত্রলীগ কর্তৃক অপসারনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

১ সেপ্টেম্বর রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ এম নাসের রহমান তার লিখিত বক্তব্যে বলেন, ২০০২ সালে বিএনপি ক্ষমতায় এসে এ অডিটোরিয়ামটির নির্মাণ কাজ সম্পন্ন করে। পরে ২০০৪ সালে প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান- শহীদ জিয়ার নামে এ অডিটোরিয়ামে উদ্বোধন করেন।

তিনি বলেন, জেলা আওয়ামীলীগের মদদে গত ৩০ আগস্ট মৌলভীবাজার কলেজ শহীদ জিয়া অডিটোরিয়াম নামফলক ছাত্রলীগ কর্তৃক ভেঙ্গে দেয়াতে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায় দেশের সুষ্ঠু রাজনীতির ক্ষেত্রে কলঙ্কজনক উদাহরন সৃষ্টি করেছে।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার নামফলক আগামি এক সপ্তাহের মধ্যে (৭ সেপ্টেম্বর) পুন:স্থাপন করতে হবে। একই সাথে রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টকারির বিরোদ্ধে মামলা করতে কলেজ কতৃপক্ষকে আহ্বান করা হয়। অন্যথায় জেলা বিএনপি নিজ উদ্যোগে স্বাধীণতার ঘোষক শহীদ জিয়ার নামফলক পুন:স্থাপন করবে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com