Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

রাজনীতি
১১:৩৪ অপরাহ্ণ, ২৪ আগস্ট ২০১৯

কুলাউড়ায় ১৩ ইউনিয়নের বিএনপির সভাপতি-সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপির সভাপতি-সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। ২৪ আগস্ট শনিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ সভাপতি এ্যাডভোকেট আবেদ রাজা। তিনি তাঁর বক্তব্যে বলেন, এখন […]

কুলাউড়ায় ১৩ ইউনিয়নের বিএনপির সভাপতি-সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপির সভাপতি-সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। ২৪ আগস্ট শনিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ সভাপতি এ্যাডভোকেট আবেদ রাজা। তিনি তাঁর বক্তব্যে বলেন, এখন আর ঘরে বসে থাকলে হবে না, আন্দোলন করে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বিএনপি নেতা জয়নাল আবেদিন খাঁন, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জুনাব আলী, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি তারু খান, জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান, ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিদ্দিক, পৃথিমপাশা ইউনিয়ন সভাপতি আব্দুন নুর, বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনার উদ্দিন, কর্মধা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মন্নান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমদ পান্না, কুলাউড়া সদর ইউনিয়নের বিএনপির সভাপতি আনকার আলী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মোশাহিদ, বিএনপি নেতা আবু নায়েম মিছবাহ, আব্দুল মুক্তাদির সহ বিএনপি নেতৃবৃন্দ। সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দীর্ঘ দেড় দশক পর কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলের পর নবনির্বাচিত কমিটির সাথে ইউনিয়ন বিএনপির নেতাদের সাথে এই প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com