Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

উন্নয়ন
৭:২৬ অপরাহ্ণ, ৯ আগস্ট ২০১৯

কুলাউড়ার ভাটেরায় পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু

নাজমুল বারী সোহেল ঃ   মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদের ঘোষণার একদিনের মধ্যেই কুলাউড়ার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটেরা ইউনিয়ন পরিষদের পাশে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান। জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে ডাকাতি, চুরি ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ শহর থেকে […]

কুলাউড়ার ভাটেরায় পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু
নাজমুল বারী সোহেল ঃ
২ মিনিটে পড়ুন |

নাজমুল বারী সোহেল ঃ   মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদের ঘোষণার একদিনের মধ্যেই কুলাউড়ার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটেরা ইউনিয়ন পরিষদের পাশে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান। জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে ডাকাতি, চুরি ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ শহর থেকে সেখানে যেতে ৪০-৪৫ মিনিটের ওপর সময় লেগে যায়। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ওই ইউনিয়নের মানুষের দাবি ছিলো সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করার। যাতে কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যেতে পারে এবং ব্যবস্থা গ্রহণ করতে পারে। গত বুধবার কুলাউড়া থানা আয়োজিত পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে মাদক, ইভটিজিং, গণসচেতনতা ও আইনশৃঙ্খলা বিষয়ে মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার) এর সাথে এক মতবিনিময় সভায় ভাটেরার সচেতন মহল ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার মো. ফারুক আহমদ ভাটেরায় পুলিশ ফাঁড়ির প্রতিশ্রুতি দেন। এর পরদিনই সন্ধ্যায় ভাটেরায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। পুলিশ ফাঁড়ি স্থাপন করায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, স্যারের নির্দেশে দ্রুত ভাটেরায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। ভাটেরা পুলিশ ফাঁড়িতে একজন উপ-পরিদর্শক, একজন সহকারি উপ-পরিদর্শকসহ মোট ১০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ ফাঁড়ি স্থাপন হওয়ায় ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হলো।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com