Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিএনপি
১১:৪৯ অপরাহ্ণ, ৭ আগস্ট ২০১৯

কেন্দ্রীয় বিএনপির পাঠানো ঈদ শুভেচ্ছা কার্ড বিতরণে কুলাউড়া উপজেলা বিএনপি

দেশদিগন্ত নিউজঃঃ কেন্দ্রীয় বিএনপির পাঠানো ঈদ শুভেচ্ছা কার্ড বিতরণে করেছে কুলাউড়া উপজেলা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর দেওয়া ঈদকার্ড পৌছানোর কাজে মঙ্গলবার ৬ আগষ্ট কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের নেতৃত্বে কুলাউড়া সদর, বরমচাল ও ভাটেরা ইউনিয়নে, বিএনপির কেন্দ্রীয় ঈদ কার্ড বিতরণ করা হয়। এর ফাকে […]

কেন্দ্রীয় বিএনপির পাঠানো ঈদ শুভেচ্ছা কার্ড বিতরণে কুলাউড়া উপজেলা বিএনপি
দেশদিগন্ত নিউজঃ
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজঃঃ কেন্দ্রীয় বিএনপির পাঠানো ঈদ শুভেচ্ছা কার্ড বিতরণে করেছে কুলাউড়া উপজেলা বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর দেওয়া ঈদকার্ড পৌছানোর কাজে মঙ্গলবার ৬ আগষ্ট কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের নেতৃত্বে কুলাউড়া সদর, বরমচাল ও ভাটেরা ইউনিয়নে, বিএনপির কেন্দ্রীয় ঈদ কার্ড বিতরণ করা হয়।

এর ফাকে কুলাউড়া সদর ইউনিয়নের ১আগষ্ট বালিচিরি গ্রামের নির্মমভাবে হত্যা হওয়া পলাশের বাড়িতে গিয়ে তার মা বাবা কে শান্তনা দেন উপজেলা বিএনপি নেতাকর্মীরা। পরে এলাকায় পলাশ হত্যাকারীদের বিচারের দাবীতে আয়োজিত প্রতিবাদ সবায় সংহতি জানিয়ে কুলাউড়া উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন। শেষে ভাটেরা ইউনিয়নে সম্পতি ডাকাতি হওয়া সাবেক এটর্নি জেনারেল খালেদ আহমেদ ও ব্যবসায়ী আজীজ আহমেদ টুটুলের বাড়িতে গিয়ে সবাইকে শান্তনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লন্ডন প্রবাসী ড.সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি আব্দুল মুহিত সোহেল, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, আব্দুস ছালাম, উপজেলা সেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত সবুজ, উপজেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মুহিত বাবলু, পৌর বিএনপির সাংগঠিক সম্পাদক শামিম আহমদ, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কাজল, সাধারণ সম্পাদক আনহার আলী, বরমচাল বিএনপি সভাপতি আনার উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল মোক্তাদির মোক্তার, ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান আফার, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান ছালাম, কলেজ ছাত্রদল নেতা সাইফুর রহমান, মওসুম সরকার এছাড়া ও দলীয় অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com