দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আরও ১০ হাজার ৮৪ জন দপ্তরি কাম প্রহরী নিয়োগ কার্যক্রম চলছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই নিয়োগ কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির তৃতীয় বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক […]
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আরও ১০ হাজার ৮৪ জন দপ্তরি কাম প্রহরী নিয়োগ কার্যক্রম চলছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই নিয়োগ কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে।
ওই সুপারিশের আলোকে প্রস্তাব পাঠানোর বিষয়ে কিছু বলা না হলেও বিদ্যমান পদসমূহের নিয়োগ কার্যক্রম তুলে ধরা হয়। এতে বলা হয় দপ্তরি কাম প্রহরীর সৃজিত পদের সংখ্যা ৩৬ হাজার ৯৮৮টি। এর মধ্যে ২৬ হাজার ৯০৪টি বিদ্যালয়ে নিয়োগ সম্পন্ন হয়েছে। অবিশষ্ট ১০ হাজার ৮৪টি পদে নিয়োগের কার্যক্রম চলছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে জানানো হয়েছে, বান্দরবান জেলার লামা, আলীকদম ও থানচি উপজেলার অফ গ্রিড স্কুলসমূহে সোলার সিস্টেম স্থাপনে ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া প্রকল্পভুক্ত ওই এলাকার বিদ্যালয়ে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে ডিপ-টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়েছে।
মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সদস্য ইসমাত আরা সাদেক, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার ও ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||