জুনেদ ফারহান প্যারিস, ফ্রান্স থেকে : ফ্রান্সে-প্যারিস বাংলা প্রেস ক্লাবের কমিঠি গঠন করা হয়েছে। গত ৩০ মে, শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় প্যারিসের “গার দো নরদের” একটি অভিজাত রেস্তুরায় প্যারিসে বসবাসরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের সাধারণ সভা শেষে সর্ব সম্মতিক্রমে ২০১৫-২০১৬ সালের জন্য১৫ সদস্য বিশিষ্ঠ কমিঠি গঠন করা হয়। সাংবাদিক আবু তাহেরের […]
জুনেদ ফারহান প্যারিস, ফ্রান্স থেকে : ফ্রান্সে-প্যারিস বাংলা প্রেস ক্লাবের কমিঠি গঠন করা হয়েছে। গত ৩০ মে, শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় প্যারিসের “গার দো নরদের” একটি অভিজাত রেস্তুরায় প্যারিসে বসবাসরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের সাধারণ সভা শেষে সর্ব সম্মতিক্রমে ২০১৫-২০১৬ সালের জন্য১৫ সদস্য বিশিষ্ঠ কমিঠি গঠন করা হয়।
সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে ও মাম হিমুর পরিচালনায় সভায় প্যারিসের সাংবাদিকসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন এনায়েত হোসেন সোহেল, লুত্ফুর রহমান বাবু,ফেরদৌস করিম আকন্জি, সৈযদ সাহিল, নয়ন মামুন, শেলী চৌধুরী, জুনেদ ফারহান, খন্দকার জামিল আহমদ প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সাংবাদিক আবু তাহিরকে
(এনটিভি, নবকন্ঠ) সভাপতি , সাংবাদিক এনায়েত হোসেন সোহেলকে (মিলেনিয়াম টিভি,বাংলা কাগজ,শ্যামল সিলেট) সাধারণ সম্পাদক, লুত্ফুর রহমান বাবুকে (বাংলা টিভি, বাংলা কাগজ) সাংগঠনিক সম্পাদক করে ২০১৫-২০১৬ সালের জন্য ১৫ বিশিষ্ঠ একটি কমিঠি গঠন করা হয়।
কমিঠির অন্যান্য কর্মকর্তারা হলেন,সহ সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন সেলিম ( জালালাবাদ),সহ সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মালিক হিমু ( এসএ টিভি,প্যারিস বার্তা), সৈয়দ সাহিল ( চ্যানেল আই,জিবি নিউজ), কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি ( এশিয়ান টিভি), প্রচার সম্পাদক নয়ন মামুন ( গাজী টিভি,
নবকন্ঠ) ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদন দুলন মাহমুদ (ফ্রান্স বাংলা দর্পণ)। সদস্যরা হলেন, ফরিদ
আহমদ পাঠুয়ারী রনি (বাংলার আলো), সেলিম চৌধুরী (সিলেটের আলাপ), মিজানুর রহমান সোহেল (শেখ নিউজ), জুনেদ ফারহান (মানব ঠিকানা ) খন্দকার জামিল আবেদ ও মাজহারুল ইসলাম।
সেই সাথে প্যারিসে কর্মরত জৈষ্ঠ্য সাংবাদিকদের এ সংগঠনে উপদেষ্ঠা ও পবিত্র মাহে রমজানে বাংলাদেশী কমিউনিটিদের নিয়ে ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী ও ঈদের পর ব্যাপক আকারে অভিষেক অনুষ্ঠান করার জন্য সিদ্ধান্ত হয়।
অনুষ্টান শেষে উপস্থিত সকলে এক প্রীতিভোজে মিলিত হন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||