Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

উন্নয়ন
৬:১৯ অপরাহ্ণ, ২৪ জুলাই ২০১৯

কুলাউড়ার ১০ ইউনিয়নে দরিদ্র মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করছে সূচনা প্রকল্প

কুলাউড়া উপজেলা পুষ্টির সমন্বয় কমিটির সভায় বক্তারা বলেন, সরকার দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরনের জন্য কাজ করছে। এ লক্ষ্যে একটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে উক্ত সমন্বয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী। উপজেলায় সভাপতি ইউএনও,সকল চেয়ারম্যান ,সকল উপজেলা কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিক ৩ জন্য সদস্য। তাদের সহযোগীতায় কুলাউড়ায় কাজ করছে সূচনা নামে একটি বেসরকারী সংস্থা। উপজেলা […]

কুলাউড়ার ১০ ইউনিয়নে দরিদ্র মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করছে সূচনা প্রকল্প
২ মিনিটে পড়ুন |

কুলাউড়া উপজেলা পুষ্টির সমন্বয় কমিটির সভায় বক্তারা বলেন, সরকার দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরনের জন্য কাজ করছে। এ লক্ষ্যে একটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে উক্ত সমন্বয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী। উপজেলায় সভাপতি ইউএনও,সকল চেয়ারম্যান ,সকল উপজেলা কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিক ৩ জন্য সদস্য। তাদের সহযোগীতায় কুলাউড়ায় কাজ করছে সূচনা নামে একটি বেসরকারী সংস্থা। উপজেলা স্বাস্থ্য বিভাগ,কৃষি, মৎস্য,পশু সম্পদসহ সরকারের ৮ টি বিভাগের সমন্বয়ে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নে বিগত ৩ বছর থেকে সকল গরীব জনগোষ্টীকে পুষ্টির চাহিদা পূরনের জন্য হাঁস,ছাগল,সবজির বীজসহ অনেককে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। অনেকেই এখন সূচনা প্রকল্পের মাধ্যমে সরকারী অনুদান পেয়ে স্বাবলম্বি হয়েছেন। আগামীতে বাকি ৩ ইউনিয়নের জনগোষ্টীকে পুষ্টির আওতায় আনা হবে।

গতকাল বুধবার (২৪ জুলাই) দুপুরে কুলাউড়া সম্মেলন কক্ষে পুষ্টির সমন্বয় সভায় বক্তরা উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ,কৃষি কর্মকর্তা জগলুল হায়দার ,পশু সম্পদ কর্মকর্তা ডা: হেদায়েত উল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান,রাউৎগাও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কর্মধা ইউপির চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সদর ইউপির চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলী, প্রেসক্লাব কুলাউড়ার সহ সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, সহ সভাপতি আলাউদ্দিন কবির, সাংবাদিক শাবান রশিদ চৌধুরী রনি ও সেইভ দ্য চিলড্রেনের টেকনিক্যাল ম্যানেজার কানিজ ফাতেমা , সূচনার উপজেলা কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা স্যানিটেশন কর্মকর্তা জসিম উদ্দিন,প্রকল্পের সার্বিক চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেন সূচনার নিউট্রেশন অফিসার সাহাদাত হোসেন।
পরে ১৬ জন উপকারভোগীর মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com