Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
৮:১৯ পূর্বাহ্ণ, ২৬ জুন ২০১৯

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় হারিয়ে গেলো মা-বাবা হারা কাওসারের জীবন প্রদীপ

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কেড়ে নিয়েছে কাওছার আহমদের জীবন প্রদীপ। সেই সঙ্গে সমাধি হয়ে গেল বাবা-মা হারা কাওছারের স্বপ্নের। ট্রেন দুর্ঘটনায় সোমবার একমাত্র ভাগ্নের লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন মামা লতিফ বাবুর্চি। তিনি জানান, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ডবলডহর গ্রামের মৃত আবদুন নুরের ছেলে কাওছার আহমদ। বছর খানেক আগে […]

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় হারিয়ে গেলো মা-বাবা হারা কাওসারের জীবন প্রদীপ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

 দেশদিগন্ত নিউজ ডেস্কঃ মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কেড়ে নিয়েছে কাওছার আহমদের জীবন প্রদীপ। সেই সঙ্গে সমাধি হয়ে গেল বাবা-মা হারা কাওছারের স্বপ্নের।

ট্রেন দুর্ঘটনায় সোমবার একমাত্র ভাগ্নের লাশ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন মামা লতিফ বাবুর্চি।

তিনি জানান, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ডবলডহর গ্রামের মৃত আবদুন নুরের ছেলে কাওছার আহমদ। বছর খানেক আগে বাবা আর বছর দুয়েক আগে মা মারা যান। বাবা মা হারা কাওছার সিলেট একটি মোবাইল ফোনের দোকানে কাজ করতেন। ঢাকায় যাওয়ার জন্য আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেট থেকে রওনা দেন। কিন্তু বরমচালে বড়ছড়া রেলব্রিজে দুর্ঘটনায় কাওছারের সব স্বপ্ন ধুয়ে মুছে গেছে। বাবা-মা হারা ছেলেটাও শেষমেষ লাশ হয়ে গেল! আর কিছুই থাকল না।

উল্লেখ্য, তিন সহস্রাধিক যাত্রী নিয়ে রোববার রাতে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় উপবন এক্সপ্রেস ট্রেন। রাত ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। এতে পাঁচজন মারা যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক মুজিবুর রহমান জানান, হতাহতদের উদ্ধারে সিলেট সদর দফতরসহ মৌলভীবাজার জেলার দমকল বাহিনীর ১১টি ইউনিট উদ্ধার তৎপরতায় যোগ দেয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com