Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

শিক্ষা সংবাদ
১০:০৯ অপরাহ্ণ, ১৬ জুন ২০১৯

কুলাউড়ায় প্রবাসীদের উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন প্রদান ও সংবর্ধনা

এনামুল আলম :: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে শিক্ষাখাতে উন্নয়নের ভূমিকা রাখায় বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি কমিউনিটি নেতা আব্দুল আহাদ ও মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া আহাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে বরমচাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং বেলা ২টার দিকে বরমচাল হযরত খন্দকার (র.) দাখিল মাদ্রাসায় এই সংবর্ধনা […]

কুলাউড়ায় প্রবাসীদের উদ্যোগে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বেতন প্রদান ও সংবর্ধনা
এনামুল আলম :
২ মিনিটে পড়ুন |

এনামুল আলম :: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে শিক্ষাখাতে উন্নয়নের ভূমিকা রাখায় বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি কমিউনিটি নেতা আব্দুল আহাদ ও মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া আহাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে বরমচাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং বেলা ২টার দিকে বরমচাল হযরত খন্দকার (র.) দাখিল মাদ্রাসায় এই সংবর্ধনা প্রদান করা হয়।

বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ জন শিক্ষক প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা মাসিক বেতন এবং বরমচাল হযরত খন্দকার (র.) দাখিল মাদ্রাসার ১৪ জন শিক্ষক ও ২ জন স্টাফের ৪ মাসের বেতন মোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়।

বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডি’র সভাপতি মো. খায়রুল আমিনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত মালাকারের সঞ্চালনায় বরমচাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে সংবর্ধনাপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি, যুক্তরাজ্যের সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফজলুল হক, সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের উপদেষ্ঠা আজাদ আলী শিপু, সাধারণ সম্পাদক ব্যরিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ, প্রতিষ্ঠানের গভর্ণিং বডি’র অভিভাবক সদস্য তাজুল ইসলাম সাইকুল, সমাজসেবক ছালিক আহমদ গেদা, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক আব্দুল খালিক প্রমুখ।

বরমচাল খন্দকার (র.) দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. মাহতাবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন খানের সঞ্চালনায় সংবর্ধনাপূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি, যুক্তরাজ্যের সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের উপদেষ্ঠা আজাদ আলী শিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া আহাদ, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব প্রমুখ।

বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি কমিউনিটি নেতা আব্দুল আহাদ বলেন, ‘আমরা প্রবাসীরা চাই, আমাদের এলাকার যুবসমাজ নিরক্ষরমুক্ত সুশিক্ষায় শিক্ষিত হোক। একটি সুন্দর মানসিকতার সমাজব্যবস্থা গড়ার প্রধান মূল প্রতিবন্ধকতা হলো নিরক্ষরতা। তাই, টাকার অভাবে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষক নিয়োগ না দিতে পারে, ছাত্র-ছাত্রীরা শিক্ষা থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। যুক্তরাজ্যে বসবাসরত বরমচালের এমরান উদ্দিন আহমদ, আজাদ আলী শিপু, গোলাপ খান, মঞ্জু খান, ফয়সাল আহমদ, ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ, তাজুল ইসলাম, সেলিম উদ্দিন, লাকি-সহ আরও অনেকে আমাদের এই উদ্যোগে একাত্মতা পোষণ করে সহযোগীতা করছেন। বরমচালের শিক্ষা ও সার্বিক বিভিন্ন উন্নয়ন কাজে আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com