Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বিএনপি
১২:০৫ পূর্বাহ্ণ, ১২ জুন ২০১৯

হাজীপুর ইউনিয়ন বিএনপির নতুন সভাপতি ফারুক আহমদ পান্না

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপির) নতুন সভাপতি ফারুক আহমদ পান্না নির্বাচিত হয়েছেন। হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী ও ফারুক আহমদ পান্না গত ১৬ মে কাউন্সিলে সভাপতি পদে উভয়ের সমান সংখ্যক ভোট হওয়ায় লটারীর মাধ্যমে মোঃ মাহমুদ আলীকে নির্বাচিত ঘোষনা করা হয়। ফারুক আহমদ পান্না আপত্তি জানালে […]

হাজীপুর ইউনিয়ন বিএনপির নতুন সভাপতি ফারুক আহমদ পান্না
ছয়ফুল আলম সাইফুলঃ
২ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপির) নতুন সভাপতি ফারুক আহমদ পান্না নির্বাচিত হয়েছেন।

হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী ও ফারুক আহমদ পান্না গত ১৬ মে কাউন্সিলে সভাপতি পদে উভয়ের সমান সংখ্যক ভোট হওয়ায় লটারীর মাধ্যমে মোঃ মাহমুদ আলীকে নির্বাচিত ঘোষনা করা হয়। ফারুক আহমদ পান্না আপত্তি জানালে পরবর্তীতে এটি জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান পর্যন্ত গড়ালে জেলা সভাপতি লটারি প্রক্রিয়া বৈধ্ নয় বলে পুনঃকাউন্সিল দেয়ার নির্দেশ দেন।

নির্দেশনা অনুযায়ী উপজেলা আহবায়ক কমিটি ১০ জুন পূনঃ কাউন্সিলের তারিখ নির্ধারণ করেন এবং মাহমুদ আলী ও ফারুক আহমদ পান্নাকে বিষয়টি মৌখিক ভাবে অবগত করেন।

গতকাল ১০ জুন সকাল ১১ টায় উপজেলায় উক্ত সভাপতি পদের কাউন্সিলের তারিখ ছিল কিন্তুু গত ৯ জুন রাতে মোঃ মাহমুদ আলীর বাড়ীতে একটি সমঝতা বৈঠকে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র ও  উপজেলা আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মজিদ উপস্থিতিতে মোঃ মাহমুদ আলী সভাপতি পদের প্রার্থীতা প্রত্যাহার করলে ফারুক আহমদ পান্নাকে হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঘোষনা করা হয়।

গত ৯ জুন রাতেই জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবেদ রাজা ফারুক আহমদ পান্না কে হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আনুষ্ঠানিক ঘোষনা করেন।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com