Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৯:১৬ অপরাহ্ণ, ৭ মে ২০১৯

এসএসসি পাসের মিষ্টি কিনতে গিয়ে বাসচাপায় শিক্ষার্থী নিহত, আহত ৩

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের কলেজ গেট এলাকায় হানিফ পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী ইমরান (১৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঈদগাঁওয়ের কলেজ গেট জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঘাতক বাসটিতে আগুন দিয়েছে। নিহত ইমরান কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের কালিরছরা উত্তরপাড়ার প্রবাসী […]

এসএসসি পাসের মিষ্টি কিনতে গিয়ে বাসচাপায় শিক্ষার্থী নিহত, আহত ৩
২ মিনিটে পড়ুন |

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের কলেজ গেট এলাকায় হানিফ পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী ইমরান (১৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঈদগাঁওয়ের কলেজ গেট জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঘাতক বাসটিতে আগুন দিয়েছে।

নিহত ইমরান কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের কালিরছরা উত্তরপাড়ার প্রবাসী আবু তাহেরের ছেলে। তিনি ঈদগাহ কেজি স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

আহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর কালিরছরার নুরুল আলমের ছেলে শামীমুর রহমান (১৭), শামশুল আলমের ছেলে শামীমুল আলম রাহুল (১৭) ও নুরুল আলমের ছেলে জয়নাল আবেদীন (১৭)। তারা সবাই ঈদগাহ কেজি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের মাঝে শামীমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে চার শিক্ষার্থী মিষ্টি কিনতে ঈদগাঁও বাস স্টেশনে যায়। মিষ্টি নিয়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে কলেজ গেট এলে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের (চট্টমেট্টো-ব-১১-০২৪৩) বাসটি রং সাইডে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরোহীসহ মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়।

মোটরসাইকেল ও আরোহীসহ গাড়িটি সামনে বেশ কিছুদুর চলে আসে। এতে ক্ষতবিক্ষত আরোহীদের মাঝে ইমরান ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা দ্রুত বাসের নিচ থেকে মোটরসাইকেল আরোহীদের বের করে ঈদগাঁও হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে চকরিয়ার মালুমঘাট হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থান অবনতি হলে শামীমকে চমেক হাসপাতালে পাঠানো হয়। বাসটি সড়কের একপাশে রেখে চালকস ও হেলপার পালিয়ে যান।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় ভয়ে উভয়পাশে আটকা পড়ে যানবাহন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও রামু দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ঈদগাঁও ইউনিয়নের কালিরছরা এলাকার ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনার জানান, শুনেছি ইমরান গতকাল প্রকাশ হওয়া এসএসসির ফলাফলে উত্তীর্ণ হয়েছে। স্বজনদের জন্য মিষ্টি কিনতে গিয়েছিল বন্ধুদের নিয়ে। সেখানেই দুর্ঘটনায় কবলে পড়েছে তারা।

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেততের (কেজি স্কুল) প্রধান শিক্ষক এ কে এম আলমগীর জানান, খবর পেয়েছি আমাদের কিছু শিক্ষার্থী মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। একজন মারা গেছে আর অপর তিনজন আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এদের অবস্থাও আশঙ্কাজনক।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই সানজিদ জানান, দুর্ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছেন। আগুনে পোড়া ঘাতক বাস ও মোটরসাইকেলটি জব্দ করে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com