Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

খেলা
৯:০৬ অপরাহ্ণ, ৩ মে ২০১৯

বঙ্গমাতা গোল্ডকাপে যৌথ চ্যাম্পিয়ন

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ   আজ সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও লাওসের। কিন্তু ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে অব্যাহত বৃষ্টিপাতের কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। যদিও খেলা শুরু হওয়ার আগে আবহাওয়া ঠিকই ছিল তবু ঘূর্ণিঝড়ের কারণে কোনো ঝুঁকি নিতে রাজি হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুরুতে যদিও ম্যাচ শুরু […]

বঙ্গমাতা গোল্ডকাপে যৌথ চ্যাম্পিয়ন
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ   আজ সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও লাওসের। কিন্তু ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে অব্যাহত বৃষ্টিপাতের কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। যদিও খেলা শুরু হওয়ার আগে আবহাওয়া ঠিকই ছিল তবু ঘূর্ণিঝড়ের কারণে কোনো ঝুঁকি নিতে রাজি হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুরুতে যদিও ম্যাচ শুরু করার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। কিন্তু পরে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে যৌথভাবে হলেও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের প্রথম আসরেই চ্যাম্পিয়নের খেতাব জিতলো বাংলাদেশের মেয়েরা।

সন্ধ্যা সোয়া ৬টায় প্রেসবক্সে এসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ঘূর্ণিঝড় ফনীর কারণে ও সার্বিক অবস্থা বিবেচনা করে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বাতিল ঘোষণা করা হলো। বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো। আয়োজক কমিটি, এএফসি ও দুই দলের প্রতিনিধি সবার সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফাইনাল আয়োজনের সকল ধরনের প্রস্তুতি নেয়ার পরও ভয়াবহ ফণীর কথা মাথা রেখেই খেলা বাতিল করা হয়েছে। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই সিদ্ধান্ত কেউই কামনা করেনি।’

গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ হারিয়ে এবারের আসর শুরু করা বাংলাদেশের মেয়েরা পরের ম্যাচে কিরগিজস্তানকে হারিয়েছিল ২-১ গোলের ব্যবধানে। এরপর সেমিতে গোলাম রব্বানী ছোটনের দল মঙ্গোলিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল।

অন্যদিকে গ্রুপ পর্বে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে এবং তাজিকিস্তানকে ৬-০ গোলে হারিয়েছিল লাওসের মেয়েরা। এরপর সেমিতে তাদের কাছে ৭-১ গোলে পরাস্ত হয়েছিল কিরগিজস্তান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com