Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

খেলা
১০:১৬ অপরাহ্ণ, ১৩ এপ্রিল ২০১৯

শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চেয়ারম্যান একাদশ চ্যাম্পিয়ান

ছয়ফুল আলম সাইফুলঃ   মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শমশেরনগর চা বাগান মাঠে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় ওমেরা এল পি জি পৃষ্ঠপোষকতায় ও শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে সমাপনী খেলায় নরসিংদী একাদশকে ২-০ গোলে পরাজিত করে শমশেরনগর চেয়ারম্যান একাদশ চ্যাম্পিয়ান হয়। শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ […]

শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চেয়ারম্যান একাদশ চ্যাম্পিয়ান
ছয়ফুল আলম সাইফুলঃ
১ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ   মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শমশেরনগর চা বাগান মাঠে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় ওমেরা এল পি জি পৃষ্ঠপোষকতায় ও শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে সমাপনী খেলায় নরসিংদী একাদশকে ২-০ গোলে পরাজিত করে শমশেরনগর চেয়ারম্যান একাদশ চ্যাম্পিয়ান হয়।

শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল পরিচালনায় সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কারা মহাপরিদর্শক মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শমশেরনগর চা বাগান ম্যানেজার জাকির হোসেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ রায় চৌধুরী, মুন্সিবাজার ইউপি আব্দুল মোতালিব, পিটিশন প্রধান, কান্ট্রি ডাইরেক্টর ডজিয়ার সকার এজেন্সি ফিফা লাইসেন্স ম্যাচ এজেন্ট মাহবুব আহমেদ চৌধুরী প্রমুখ।

সমাপনী খেলায় খেলায় নরসিংদী একাদশকে ২-০ গোলে পরাজিত করে শমশেরনগর চেয়ারম্যান একাদশ চ্যাম্পিয়ান হয়। চ্যাম্পিয়ান দল ১লক্ষ ৫০ হাজার টাকা ও রানার্সআপ দল ৭৫ হাজার টাকা পুরুস্কার পেয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আজ ম্যাশের জন্মদিন
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com