ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট :
রাসেল ও সোহেল এর নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় নিজ বাড়িতে দুই ভাই খুন মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখা বিএনপির গ্রুপিং, কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ দুতাবাস পর্তুগাল মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত কাজা দো বাংলাদেশ’র উদ্যোগে পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন পর্তুগালে নতুন বেতন বিপ্লব: মন্টিনিগ্রোর উচ্চাভিলাষী অর্থনৈতিক রূপরেখা তারেক রহমান হবেন বাংলাদেশের মাহাথির মোহাম্মদ :দেশের রাজনীতিতে নতুন অধ্যায়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন সভাপতি আমিন উদ্দিন ও সম্পাদক খোকন

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
  • আপডেটের সময় : ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
  • / ১৪৭৬ টাইম ভিউ

দেশদিগন্ত নিউজ ডেস্কঃ  সুপ্রিম কোর্ট আইনজীবী (বার) সমিতির ২০১৯-২০ মেয়াদে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন ও সম্পাদক পদে বিএনপি-জামায়াত সমর্থিত এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হয়েছেন।
বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী (নীল) প্যানেল একটি সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও একটি সহ-সম্পাদক, ৪টি সদস্যসহ মোট ৮ পদে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা) প্যানেল পেয়েছে সভাপতি, একটি সহ-সভাপতি, একটি সহ-সম্পাদক ও ৩টি সদস্যসহ ৬টি পদ।
এ এম আমিন উদ্দিন ৩২২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আর সম্পাদক পদে ৩০৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষনা করেন নির্বাচন উপ-কমিটির আহবায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী এ, ওয়াই, মসিউজ্জামান।
এ এম আমিন উদ্দিন ২০০৬-০৭ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। মাহবুব উদ্দিন খোকন এ নিয়ে টানা ৭ বার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সহ সভাপতি পদে আবদুল বাতেন (নীল) ও মো. জসিম উদ্দিন (সাদা), কোষাধ্যক্ষ পদে মো. ইমাম হোসেন (নীল), সহ সম্পাদক পদে কাজী শামসুল ইসলাম শুভ (সাদা) ও শরিফ ইউ আহমেদ (নীল)। সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ রয়েছে।
গত বুধ ও বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা প র্যন্ত ভোট গ্রহণ চলে। মাঝে এক ঘন্টা বিরতি ছিল।

পোস্ট শেয়ার করুন

সুপ্রিম কোর্ট বার নির্বাচন সভাপতি আমিন উদ্দিন ও সম্পাদক খোকন

আপডেটের সময় : ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯