Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৮:০১ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০১৯

মৌলভীবাজার কমলগঞ্জে বরযাত্রী গাড়ি ভাঙচুর করে দুধর্ষ ডাকাতি আহত:১৩ শমশেরনগর পুলিশ ফাঁড়ীর নিরব ভুমিকা

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-পীরেরবাজার সড়কে ময়না বুড়ির ঘর সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বরযাত্রীবাহী ১০টি গাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৪টি গাড়ি ভাঙচুর করে বরযাত্রীদের নগদ অর্থসহ একাধিক মোবাইল ফোন ও মহিলাদের স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে। পুলিশ সাথে নিয়ে বরযাত্রীদের উদ্ধারে যাওয়া ২ ইউপি সদস্যসহ ব্যবসায়ীদের উপর ২য় দফা হামলা চালিয়ে আহত করে ও […]

মৌলভীবাজার কমলগঞ্জে বরযাত্রী গাড়ি ভাঙচুর করে দুধর্ষ ডাকাতি আহত:১৩ শমশেরনগর পুলিশ ফাঁড়ীর নিরব ভুমিকা
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধি
২ মিনিটে পড়ুন |

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-পীরেরবাজার সড়কে ময়না বুড়ির ঘর সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বরযাত্রীবাহী ১০টি গাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৪টি গাড়ি ভাঙচুর করে বরযাত্রীদের নগদ অর্থসহ একাধিক মোবাইল ফোন ও মহিলাদের স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে।

পুলিশ সাথে নিয়ে বরযাত্রীদের উদ্ধারে যাওয়া ২ ইউপি সদস্যসহ ব্যবসায়ীদের উপর ২য় দফা হামলা চালিয়ে আহত করে ও গাড়ি ভাঙ্গচুর করে নগদ অর্থ ও মোবাইল ফোনসহ দু’দফায় প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় এ ঘটনাটি ঘটে।

আক্রান্ত বরযাত্রী ও উদ্ধারে যাওয়া আহত ব্যবসায়ীরা জানান, শমশেরনগর-পীরের বাজার সড়কের ময়না বুড়ির ঘর সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কার এলোপাতাড়িভাবে ফেলে অতর্কিতভাবে ২০ থেকে ২৫ জনের ডাকাতদল দা, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। বিয়ের বরযাত্রীবাহী চারটি গাড়ি ভাঙচুর করে ১০ গাড়ি থেকে ডাকাতদল নারী পুরুষদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোন সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

 

বরযাত্রী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার অবরসপ্রাপ্ত শিক্ষক সুরৎ পাল বলেন, বরযাত্রী সিলেট রিজার্ভ পুলিশের সদস্য অলক পালসহ ডাকাতদের হামলায় বরযাত্রীদের অন্তত ১০ জন আহত হয়েছেন। শমশেরনগর ইউনিয়নের ইউপি সদস্য আজিজুর রহমান চৌধুরী জানান শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যবার আমাদের সাথে ছিল এসময় অনেক যাত্রী আটকা পড়েছিল কিন্তুু পুলিশ সদস্যরা ফায়ার করতে পার্থ কয়েকজন সদস্যকে নিয়ে বরযাত্রীদের উদ্ধারে গেলে ডাকাতদল তাদের উপরও দ্বিতীয় দফা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে।ডাইভার মাহমুদ আলীসহ আহতরা রাতেই বিভিন্ন হাসপাতাল ও ডিসপেন্সারীতে চিকিৎসা গ্রহণ করেন।শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভুমিকা রহস্যজনক বলে জানিয়েছে এলাকাবাসী।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com