Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অন্যান্য জাতীয়
৭:৪০ অপরাহ্ণ, ৩০ জানুয়ারি ২০১৯

সাত দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান আজিজ আহমেদ

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  সাত দিনের শুভেচ্ছা সফরে সৌদি আরব যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ শুক্রবার সৌদির উদ্দেশে রওনা হবেন। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, […]

সাত দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান আজিজ আহমেদ
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  সাত দিনের শুভেচ্ছা সফরে সৌদি আরব যাচ্ছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ শুক্রবার সৌদির উদ্দেশে রওনা হবেন। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সেনাপ্রধান। এ ছাড়া পবিত্র ওমরাহ পালন করবেন জেনারেল আজিজ। আগামী ৯ ফেব্রুয়ারি সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

মৌলভীবাজার মুক্ত দিবস আজ
৩ বছর আগে
মৌলভীবাজারে জাতীয় চার নেতাকে স্মরণ
৫ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com