Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আওয়ামী লীগ
৩:২০ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০১৯

এমপি কয়েসের হাত ধরে বিএনপির হাবিব এখন আ.লীগের

দেশদিগন্ত নিউজ ডেক্সঃ   সিলেট জেলার বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান অব্যাহত রয়েছে। সর্বশেষ আলোচিত বিএনপি নেতা হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে গণসংবর্ধনা দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। শুক্রবার বিকেলে এ উপলক্ষে বরইকান্দির হাবিব কমপ্লেক্সে […]

এমপি কয়েসের হাত ধরে বিএনপির হাবিব এখন আ.লীগের
দেশদিগন্ত নিউজ ডেক্সঃ
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেক্সঃ   সিলেট জেলার বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান অব্যাহত রয়েছে। সর্বশেষ আলোচিত বিএনপি নেতা হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে গণসংবর্ধনা দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

শুক্রবার বিকেলে এ উপলক্ষে বরইকান্দির হাবিব কমপ্লেক্সে গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাবিব হোসেনের অনুসারী সহস্রাধিক লোকজন অংশ নেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানের এক পর্যায়ে হাবিব হোসেন এমপি কয়েসের হাতে ফুল দিয়ে তৈরি নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

অনুষ্ঠানে সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com