Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আওয়ামী লীগ
২:২৫ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০১৯

সংরক্ষিত আসনের ফরম বিক্রি করে আ.লীগের আয় সাড়ে ৪ কোটি টাকা

 ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে গত চার দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫১০ টি। শুক্রবার শেষদিনে ফরম কিনেছেন ১২৫ জন মনোনয়ন প্রত্যাশী। প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা হিসেবে গত চারদিনে ফরম বিক্রি বাবদ ক্ষমতাসীন দলের আয় হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা। গত মঙ্গলবার […]

সংরক্ষিত আসনের ফরম বিক্রি করে আ.লীগের আয় সাড়ে ৪ কোটি টাকা
ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
২ মিনিটে পড়ুন |

 ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ  একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে গত চার দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫১০ টি। শুক্রবার শেষদিনে ফরম কিনেছেন ১২৫ জন মনোনয়ন প্রত্যাশী।

প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা হিসেবে গত চারদিনে ফরম বিক্রি বাবদ ক্ষমতাসীন দলের আয় হয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকা।

গত মঙ্গলবার থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয় থেকে সংরক্ষিত মহিলা আসনের দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান শুরু হয়। শেষদিনও যথারীতি সকাল থেকে এই কার্যক্রম চলেছে। তবে অন্য দিনগুলোর তুলনায় এদিন ফরম সংগ্রহকারীদের ভিড় কম ছিল। ধানমণ্ডি কার্যালয় ও সংলগ্ন ভবনে আটটি বিভাগের জন্য স্থাপিত দুইটি বুথ থেকে ফরম কেনেন মনোনয়ন প্রত্যাশীরা।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ জানান, চারদিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ৫১০ জন এবং জমা পড়েছে ১ হাজার ৪১৫ টি। ফরম আর বিক্রি করা হবে না। তবে রোববার পর্যন্ত ফরম জমা দিতে পারবেন সংগ্রহকারীরা।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে সংসদ সদস্য নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিদ্যমান আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত মহিলা আসনের ৪৩টিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হবেন। জাতীয় পার্টি আসন পাবে ৪টি। মহাজোটের অন্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থীদের সবাই ৬টির কম আসন পাওয়ায় এককভাবে কেউ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিতে পারবে না। তবে জোটবদ্ধ হলে তারা একটি আসন পাবে। অন্যদিকে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য শপথ নিলে এই জোট দুইটি সংরক্ষিত আসন পাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com