Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আওয়ামী লীগ
৭:১২ অপরাহ্ণ, ৬ জানুয়ারি ২০১৯

আগের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন যারা

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার ৪৬ সদস্যের মন্ত্রি পরিষদের দায়িত্বও বণ্টন করা হয়েছে। এতে সদ্য সাবেক মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই বাদ পড়েছেন। এর মধ্যে একমাত্র জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেছেন। বাদ পড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন– অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল […]

আগের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন যারা
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার ৪৬ সদস্যের মন্ত্রি পরিষদের দায়িত্বও বণ্টন করা হয়েছে। এতে সদ্য সাবেক মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই বাদ পড়েছেন। এর মধ্যে একমাত্র জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেছেন।

বাদ পড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন–

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল, বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, শ্রম ও কর্মংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু, ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মেহের আফরোজ চুমকি, আরিফ খান জয়, কাজী কেরামত আলী, মীর্জা আজম, মশিউর রহমান রাংগা, লেঃ কর্নেল নজরুল ইসলাম হিরু, ছায়েদুল হক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com