Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

দূর্ঘটনা
৮:৩২ অপরাহ্ণ, ২৫ ডিসেম্বর ২০১৮

সুনামগঞ্জে আ. লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুনে পুড়ে গেছে। গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে কার্যালয় পুড়ে যায়। জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উজান লালপুর গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া কার্যালয়টি […]

সুনামগঞ্জে আ. লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
১ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুনে পুড়ে গেছে। গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে কার্যালয় পুড়ে যায়।

জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উজান লালপুর গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া কার্যালয়টি মহাজোট প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের নৌকা মার্কার প্রচারণা কার্যালয় ছিল। আগুন দেওয়ায় অফিসের আসবাবপত্রসহ আনুমানিক ২০হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা। জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী এ ঘটনায় বিরোধী পক্ষ জড়িত বলে অভিযোগ করেছেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার এ ঘটনারা সঙ্গে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় আনা হবে। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন
মহাজোট প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com