দেশদিগন্ত নিউজ ডেস্ক:মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে মহাজোট প্রার্থী এমএম শাহীনের নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। ১০ ডিসেম্বর সোমবার রাতে নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন এমপির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহাজোটের […]
দেশদিগন্ত নিউজ ডেস্ক:মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে মহাজোট প্রার্থী এমএম শাহীনের নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। ১০ ডিসেম্বর সোমবার রাতে নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন এমপির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহাজোটের প্রার্থী ও সাবেক এমপি এমএম শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল কাদির, কামাল হাসানসহ আওযামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভাশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা ইমরান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মহাজোটের প্রার্থী ও সাবেক এমপি এমএম শাহীন বলেন, বিগত ১০ বছর যিনি কুলাউড়া মানুষের কোন খোঁজ নেননি। বন্যা খরা কিংবা প্রাকৃতিক দুর্যোগ এমনকি ঈদেও যার কোন খোঁজ পায়নি কুলাউড়া। ১০ বছর পরে তিনি কুলাউড়ায় এসে মানুষকে ধোঁকা দিতে মিথ্যাচার শুরু করেছেন। তাকে কোন জেলে? কে আটকে রেখেছিলো? কুলাউড়ার মানুষ তা জানতে চায়। ঢাকায় বসে নিজেকে জাতীয় নেতা দাবি করছেন। জাতীয় নেতাই যদি হয়েছেন, তাহলে গ্রামের মানুষের ভোট নিতে এসেছেন কেন? ৩০ তারিখ মানুষ এর জবাব দিতেই প্রস্তুতি নিচ্ছে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||