বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ হুশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। রায়ের পরিপ্রেক্ষিতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ […]
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ হুশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। রায়ের পরিপ্রেক্ষিতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক আছে।
তিনি আরও বলেন, এ যাবৎ অপরাধ যেই করুক না কেন, তার শাস্তি হয়েছে। আইনের আওতায় এসেছে অপরাধীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত। বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করেন বকশীবাজারের বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। এ মামলায় খালেদা জিয়াসহ মোট আসামি ছয়জন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||