Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অন্যান্য জাতীয়
১২:৪৩ পূর্বাহ্ণ, ৩০ অক্টোবর ২০১৭

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে দেশে ফিরেছেন। ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসস’কে জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন গতরাতে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। অর্থমন্ত্রী আবুল মাল […]

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
দেশদিগন্ত :
১ মিনিটে পড়ুন |

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে দেশে ফিরেছেন।
ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসস’কে জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন গতরাতে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচহিররি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক, মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, তিন বাহিনী প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চক্ষু চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২১ অক্টোবর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।–বাসস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

মৌলভীবাজার মুক্ত দিবস আজ
৩ বছর আগে
মৌলভীবাজারে জাতীয় চার নেতাকে স্মরণ
৫ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com