চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় চারজন লেগুনাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। আজ রোববার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মঘাদিয়া ইউনিয়নের পুর্ব মলিয়াইশ গজারিয়া গ্রামের অমুল্য মজুমদারের স্ত্রী মলিনা মজুমদার (৪৫), কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের মৃত ললিত মোহন দেবনাথের পুত্র প্রদীপ দেবনাথ (৪৮), ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী মাহফুজ […]
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় চারজন লেগুনাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন।
আজ রোববার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মঘাদিয়া ইউনিয়নের পুর্ব মলিয়াইশ গজারিয়া গ্রামের অমুল্য মজুমদারের স্ত্রী মলিনা মজুমদার (৪৫), কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের মৃত ললিত মোহন দেবনাথের পুত্র প্রদীপ দেবনাথ (৪৮), ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী মাহফুজ ভূঁইয়া বাড়ির মোহাম্মদ সুমন (৩৫) ও কাটাছড়া ইউনিয়নের মৃত আবদুল খালেকের পুত্র মফিজুল ইসলাম (৬০)।
তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা যান।
নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
মিরসরাই ও সীতাকুন্ড ফায়ার সার্ভিস কর্মী, এলাকাবাসী নিহত ও আহতদের উদ্ধার করেছেন।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মস্তাননগর হাসপাতাল, মাতৃকা হাসপাতাল ও মিঠাছড়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে মোস্তফা নামে একজনের অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ার রোড় এলাকায় আজ দুপুরে বড়দারোগাহাট থেকে বারইয়ারহাটগামী যাত্রীবাহী লেগুনাকে পিছন দিক থেকে ভুট্টা বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে লেগুনা ও ট্রাক উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে লেগুনার তিন যাত্রী নিহত হন। পরে মাতৃকা হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত ট্রাক ও লেগুনা উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |