Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

গসিপ
৫:৩২ অপরাহ্ণ, ২২ জুন ২০১৭

হ্যাপির নতুন জীবন

বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন তিনি। ঘটনা শুধু এতেই সীমাবদ্ধ থাকেনি। এরপর তা বহু ডালপালা ছড়ায়। হ্যাপি দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করে তার সাথে প্রতারণা করেছেন রুবেল। দু’জনের অন্তরঙ্গ আলাপচারিতার রেকর্ড ইউটিউবে ছেড়েছিলেন। গণমাধ্যমে এ নিয়ে টানা সংবাদ হয়েছে। […]

হ্যাপির নতুন জীবন
অনলাইন ডেস্ক :
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন তিনি। ঘটনা শুধু এতেই সীমাবদ্ধ থাকেনি। এরপর তা বহু ডালপালা ছড়ায়। হ্যাপি দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করে তার সাথে প্রতারণা করেছেন রুবেল। দু’জনের অন্তরঙ্গ আলাপচারিতার রেকর্ড ইউটিউবে ছেড়েছিলেন। গণমাধ্যমে এ নিয়ে টানা সংবাদ হয়েছে। রুবেলের ক্যারিয়ারেও তা প্রভাব ফেলে। তাকে জেল খাটতে হয়।
তবে নতুন করে সেই হ্যাপি আবার আলোচনায় এসেছেন। তবে তা এই ক্রিকেটারকে ঘিরে নয়। সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে উঠে এসেছে হ্যাপির নাম। যিনি ‘আমাতুল্লাহ’ হিসেবে নতুন নাম নিয়েছেন। এর অর্থ আল্লাহর দাসী। বিবিসি ও এএফপি।
আপাদমস্তক তার বোরকায় ঢাকা। এমনকি মোজা দিয়ে ঢেকে রাখার জন্য তার হাতের নখও দেখা যায় না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন আগের সব ছবি। তাকে নিয়ে প্রকাশও করা হয়েছে বই। তবে বইয়ে রুবেলের প্রসঙ্গ কাটছাঁট করা হয়েছে।
হ্যাপির বদলে যাওয়া জীবন নিয়ে গতকাল ঢাকা থেকে বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। এএফপির খবরে বলা হয়েছে, হ্যাপিকে নিয়ে লেখা বইটি প্রকাশ করা হয়েছে মাকতাবাতুল আজহার প্রকাশনী থেকে। এই প্রকাশনী সংস্থা থেকে ইসলামি বই প্রকাশ করা হয়ে থাকে। প্রকাশনীর স্বত্বাধিকারী মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেছেন, সবাই জানতে চান কোন বিষয়টি তাকে (হ্যাপি) তারকা জীবনযাপন ছেড়ে সাধারণ নিবেদিতপ্রাণ মুসলিম হতে অনুপ্রাণিত করেছে।
হ্যাপি একজন ঢালিউড তারকা। ২০১৩ সালে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ নামের একটি বাংলা সিনেমায় প্রথম অভিনয় করে তিনি খ্যাতি পান।
তবে ২০১৪ সালের শেষ দিকে তারকা ক্রিকেটার ফাস্ট বোলার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিতর্কের সৃষ্টি করেন। হ্যাপি অভিযোগ করেন, ২৫ বছর বয়সী ওই ক্রিকেটারের সাথে তার ‘অন্তরঙ্গ সম্পর্ক’ ছিল। রুবেল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

ত্বকের ঘরোয়া যত্ন
৯ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com