Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

সিলেট
৯:০৭ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০২০

সিলেটে অনলাইন জার্নালিস্ট সোসাইটি’র ৫ম বর্ষপূর্তি উদযাপন

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ ও ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সার্কিট হাউজের সামনে ২০০জন ছিন্নমূল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকাল ৪ টায় সিলেটস্থ সুবিদবাজার এক্সেল টাওয়ারের নিচ তলার একটি হল রুমে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ […]

সিলেটে অনলাইন জার্নালিস্ট সোসাইটি’র ৫ম বর্ষপূর্তি উদযাপন
দেশ দিগন্ত ডেক্স:
২ মিনিটে পড়ুন |

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ ও ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সার্কিট হাউজের সামনে ২০০জন ছিন্নমূল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। বিকাল ৪ টায় সিলেটস্থ সুবিদবাজার এক্সেল টাওয়ারের নিচ তলার একটি হল রুমে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও কেক কাটার মধ্যে দিয়ে ৬ষ্ঠ বর্ষ কে বরণ করা হয়।
অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সভাপতি ফারহানা বেগম হেনা’র সভাপতিত্বে ও সাধারণ ইউসুফ আহমদ ইমনের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি, দৈনিক বর্তমান পত্রিকার বুরো চিপ রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ট্রাইবুনাল পত্রিকার বুরো চিপ মোসাদ্দেক সাজুল, বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, সাপ্তাহিক মনোকুল পত্রিকার সম্পাদক মোস্তাক চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, ব্যাংকার গবেষক মোস্তাক আহমেদ চৌধুরী, সাংবাদিক আবুল কালাম আজাদ, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সহ- সভাপতি এম এ ওয়াহিদ চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জের ডাক সম্পাদক রায়হান আহমদ, দৈনিক আমার সংবাদের কুলাউড়া প্রতিনিধি সাংবাদিক এইচ ডি রুবেল, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু, সিপি-এ কুলাউড়ার কোষাধ্যক্ষ মোহাম্মদ কাওছার হোসাইন বাবলু, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সহ-সম্পাদক হাবিবুর রহমান সুজন, ডেইলি বাংলাদেশ প্রতিনিধি ও সংগঠনের দপ্তর সম্পাদক রেদওয়ান হোসাইন, সাংবাদিক সিরাজুল আলম রিপন, ডি এ তায়েব ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি এনামুল ইসলাম, যুব সংগঠক আফিক আহমদ, অভিনেতা ইমতিয়াজ কামরান তালুকদার, সিলেট আলোকিত যুব কল্যান সংস্থার সভাপতি শারমিন কবির, সাংবাদিক আলমগীর আলম, হাফিজ আহমদ সুজন, কবি এম ইমরান চৌধুরী প্রমুখ।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com