গায়ে হলুদের দিনে শহর জুড়ে বন্ধু-বান্ধব ও সাথীদের নিয়ে বাইক র্যালি করলেন কনে।ব্যতিক্রমী এ আয়োজন করে ফেসবুকে ভাইরাল হয়েছেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ। গত ১৩ আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠানকে ঘিরে এমন আয়োজন করেন ফারহানা। ফারহানা জানালেন, এমন অনুষ্ঠান সবাই নেচেগেয়ে উদযাপন করে। আমি যেহেতু বাইক চালাতে পারি। তাই বাইক চালিয়েই অনুষ্ঠান করি। ব্যতিক্রমী কিছু করার […]
গায়ে হলুদের দিনে শহর জুড়ে বন্ধু-বান্ধব ও সাথীদের নিয়ে বাইক র্যালি করলেন কনে।ব্যতিক্রমী এ আয়োজন করে ফেসবুকে ভাইরাল হয়েছেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ।
গত ১৩ আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠানকে ঘিরে এমন আয়োজন করেন ফারহানা।
ফারহানা জানালেন, এমন অনুষ্ঠান সবাই নেচেগেয়ে উদযাপন করে। আমি যেহেতু বাইক চালাতে পারি। তাই বাইক চালিয়েই অনুষ্ঠান করি। ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই তিনি এমন আয়োজন করেছেন।
ফারহানা আফরোজের বাড়ি যশোর সার্কিট হাউজের সামনে। যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি ও ২০১৩ সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে এইচএসসি পাস করেন। এখন তিনি ডেফোডিল ইউনিভার্সিটি থেকে এইচআর’এ এমবিএ করছেন।
ফারহানা আফরোজ জানান, ২০০৭ সাল থেকে তিনি বাইক চালান। তাই বিয়ের অনুষ্ঠানকে ব্যতিক্রমী করতে ভিন্নধর্মী ভাবনা তার মাথায় ছিল। এ ভাবনা থেকেই তিনি এমন আয়োজন করেছেন। বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই নেচেগেয়ে উৎসব করে। আমি যেহেতু বাইক চালাতে পারি। তাই বাইক চালিয়েই এন্ট্রি দেয়ার পরিকল্পনা করি।
গত ১৩ আগস্ট ছিল ফারহানার গায়ে হলুদ। পরদিন ১৪ আগস্ট তার বিয়ে হয়েছে। ছেলে হাসনাইন রাফি পাবনার কাশিনাথপুরের বাসিন্দা। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফি ঢাকার গাজীপুরে কর্মরত আছেন।
এ বিয়ের অনুষ্ঠান ক্যামেরায় ধারণ করা নাহরুল হায়াত তরু (খান সাহেব) জানান, তিনি দীর্ঘদিন ধরেই ক্যামেরায় কাজ করছেন। কিন্তু এমন ব্যতিক্রমী বিয়ে ও গায়ে হলুদের আয়োজন দেখেননি। এ গায়ে হলুদের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় অনেকেই তার কাছে ফোন করছেন।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||