নিজস্ব প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১ টার দিকে বিছনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মন্টু মিয়া বিছনাকান্দি এলাকার কুলুমছড়ার পাড় গ্রামের আকবর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু মিয়া সীমান্ত অতিক্রম করে স্থানীয় খাসিয়া স¤প্রদায়ে একটি ফল বাগানে ঢুকে পড়েন। এসময় চোর সন্দেহে […]
নিজস্ব প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১ টার দিকে বিছনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মন্টু মিয়া বিছনাকান্দি এলাকার কুলুমছড়ার পাড় গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু মিয়া সীমান্ত অতিক্রম করে স্থানীয় খাসিয়া স¤প্রদায়ে একটি ফল বাগানে ঢুকে পড়েন। এসময় চোর সন্দেহে তাকে গুলি করে হত্যা করে খাসিয়ারা। পরে মরদেহ সীমান্ত এলাকায় ফেলে যায়।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে বিকেলে মন্টু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় খাসিয়ারা তাকে হত্যা করেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি।