Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্লাইডার
১২:১৩ পূর্বাহ্ণ, ১০ জুন ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জে করোনার উপসর্গে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) তাদের মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে সেখানে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। করোনার উপসর্গে মৃতরা হলেন- উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের আনোয়ার হোসেন মল্লিক (৬৫), একই দিন তার স্ত্রী (৫৫), কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্ররামের সুনিল চন্দ্র […]

চাঁদপুরের হাজীগঞ্জে করোনার উপসর্গে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
নিউজ ডেস্ক:
১ মিনিটে পড়ুন |

নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) তাদের মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে সেখানে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।
করোনার উপসর্গে মৃতরা হলেন- উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের আনোয়ার হোসেন মল্লিক (৬৫), একই দিন তার স্ত্রী (৫৫), কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্ররামের সুনিল চন্দ্র দেবনাথ (৫৫), পৌর এলাকার টোড়াগড় গ্রামের আবুল কাশেম (৫৫) ও খাটরার বিলওয়াই সিদ্দিক কাজীর ছেলে সাগর কাজী (৪০)। এর মধ্যে সাগর কজী ঢাকায় মৃত্যুবরণ করেছেন। তারা জ্বর ও সর্দিতে ভুগছিলেন।
এ নিয়ে উপজেলায় নিয়ে ৩১জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া জানান, মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারে উপজেলা দাফন কমিটি, ইসলামিক ফাউন্ডেশন এবং হাসপাতালের স্যানিটারি অফিসারের সাথে সমন্বয় করে কাজ করছে।
তিনি আরো জানান, করোনা উপসর্গে মৃতদের দাফন ও সৎকারের জন্য আমাদের পর্যাপ্ত পিপিই বরাদ্দ আছে।।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com