দেশদিগন্ত সিলেট ডেক্স: সিলেট বিভাগে বজ্রপাতের তান্ডবে একদিনেই ৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে হবিগঞ্জের ১ বৃদ্ধ, চুনারুঘাটে ১ জন ও আজমিরীগঞ্জের ২ কিশোর, সুনামগঞ্জের ১ যুবক, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ২ জন, কমলগঞ্জের ১ জন এবং সিলেটের বালাগঞ্জের ১ এক স্কুলছাত্র। গতকাল ৬ জুন সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বজ্রপাতে এসব মৃত্যু ঘটে […]
গতকাল ৬ জুন সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বজ্রপাতে এসব মৃত্যু ঘটে বলে পুলিশ, হাসপাতাল সূত্র ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
মৌলভীজারের বড়লেখা উপজেলার সবজি ক্ষেতে কাজ করা কালে সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- বড়লেখার গল্লাসাংগন গ্রামের আব্দুল মতিন কুটু (৬০) এবং বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের রুবেল আহমদ (২৫)।
সকাল ৯টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নদীতে মাছ শিকাররত ছেলেকে এগিয়ে আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন আছকির মিয়া (৫০) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইভাবে মাছ শিকার করতে যাওয়া আজমিরীগঞ্জ উপজেলার মারফত আলী (১৭) ও রবিন (১৬) নামে আরো দুই কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবায় মাছ ধরতে গিয়ে মঞ্জু মিয়া (২৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন। সে সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের ফুলচান মিয়ার ছেলে।
সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে ইমন আহমদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বালাগঞ্জ ইউনিয়নের চকপীরপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।
বেলা দুইটার দিকে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গোলেরহাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুল লতিফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে দক্ষিণ গোলেরহাওর গ্রামের ওলিউর রহমানের ছেলে।
বিকাল সাড়ে ৫টার দিকে চুনারুঘাটে বজ্রপাতে শাহজাহান মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দোহা লালচাঁন এলাকার শহীদ মিয়ার ছেলে।#
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ | |