Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অন্যান্য জাতীয়
৪:২৩ অপরাহ্ণ, ৭ জুন ২০২০

শক্তি হারাচ্ছে করোনা, সুখবর দিলেন বিজ্ঞানী

দেশ দিগন্ত ডেক্স: প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বিষাক্ত ভাইরাসটি প্রতি মুহূর্তে বাড়াচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে এই অবস্থায় সুখবর দিলেন ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো। তার দাবি, শারীরিক ক্ষতি করার শক্তি হারাচ্ছে করোনাভাইরাস। রয়টার্স’র একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, আলবার্তো জাংরিলো বলেন, ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর […]

শক্তি হারাচ্ছে করোনা, সুখবর দিলেন বিজ্ঞানী
দেশ দিগন্ত ডেক্স:
১ মিনিটে পড়ুন |

দেশ দিগন্ত ডেক্স: প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বিষাক্ত ভাইরাসটি প্রতি মুহূর্তে বাড়াচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে এই অবস্থায় সুখবর দিলেন ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো। তার দাবি, শারীরিক ক্ষতি করার শক্তি হারাচ্ছে করোনাভাইরাস।

রয়টার্স’র একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, আলবার্তো জাংরিলো বলেন, ইতালিতে ভাইরাসটি ক্লিনিক্যালি আর নেই। এক অথবা দুই মাস আগে যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ে চলে এসেছে। মের শুরুতেও ইতালিতে ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু শেষ দিকে পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে সেখানে।

প্রক্রিয়াধীন থাকা ‘বৈজ্ঞানিক প্রমাণের’ কথা উল্লেখ করে জাংরিলো বলছেন, ‘ভাইরাসটি ইতালি থেকে চলে গেছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করতে আহ্বান জানাতে চাই।

ভাইরাসটির দুর্বল হওয়ার কথা জানিয়েছেন মাত্তিও বাসেটি নামের আরেক ইতালিয়ান চিকিৎসক। তিনি বলেন, দুই মাস আগে ভাইরাসের যে শক্তি ছিল এখন আর সেটি নেই। কোভিড-১৯ এখন পরিষ্কারভাবে ভিন্ন রোগ!

এদিকে ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত দুই লাখ ৩২ হাজার ৯৯৭ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ৩৩ হাজার ৪১৫ জন মারা গেছেন।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

মৌলভীবাজার মুক্ত দিবস আজ
৪ বছর আগে
মৌলভীবাজারে জাতীয় চার নেতাকে স্মরণ
৬ বছর আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com