Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১০:২০ অপরাহ্ণ, ২৬ মে ২০২০

কুলাউড়ার হাজীপুরে ইউপি সদস্যর হাতে এক যুবক আহত থানায় অভিযোগ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গুলজার আহমদের হাতে একই ওয়ার্ডের বিলেরপার গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে মোঃ ময়নুল ইসলাম (২৬) আহত।থানায় অভিযোগ। জানাযায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গুলজার আহমদ প্রধানমন্ত্রীর দেয়া ২৫০০শত টাকা তাহার আত্মীয়স্বজনসহ এলাকার মধ্যবিত্ত ব্যক্তিদের নাম তালিকা করেন। ৯নং ওয়ার্ডের মোঃ মঈনুল ইসলাম নামে এক ব্যক্তি তার […]

কুলাউড়ার হাজীপুরে ইউপি সদস্যর হাতে এক যুবক আহত থানায় অভিযোগ
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গুলজার আহমদের হাতে একই ওয়ার্ডের বিলেরপার গ্রামের আব্দুল মছব্বিরের ছেলে মোঃ ময়নুল ইসলাম (২৬) আহত।থানায় অভিযোগ।

জানাযায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গুলজার আহমদ প্রধানমন্ত্রীর দেয়া ২৫০০শত টাকা তাহার আত্মীয়স্বজনসহ এলাকার মধ্যবিত্ত ব্যক্তিদের নাম তালিকা করেন।

৯নং ওয়ার্ডের মোঃ মঈনুল ইসলাম নামে এক ব্যক্তি তার ফেসবুকে ইউপি সদস্য অনিয়মের অভিযোগ পোস্ট করলে ইউপি সদস্য তাকে শমশেরনগর বাজারে পেয়ে মারপিট গালিগালাজ করেন এরই ভিত্তিতে মঈনুল ইসলাম কমলগঞ্জ থানায় গত ২৬/০৫/২০২০ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন।

ইউপি সদস্য গুলজার আহমদের সাথে আলাপ করলে তিনি জানান মারামারির ঘটনা ঘটেনি আমার সাথে শমশেরনগর বাজারে দেখা হলে ফেসবুকে লেখার বিষয়ে আলাপ করি এসময় আমার সাথে দূরব্যবহার করার কারণে আমার সাথে থাকা ময়নু মিয়ার সাথে ঝগড়া সৃষ্টি হলে আমি এক থাপ্পর মেরে সরিয়ে দেই।

১০ নং হাজীপুর ইউনিয়নের চেয়রম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান এক ব্যক্তি মোবাইল ফোনে আমাকে মৌখিক অভিযোগ দিলে বিষয়টি নিষ্পত্তি করার জন্য সিনিয়র ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মো রাজা মিয়া সাহেব কে দায়িত্ব দিয়েছি।

এব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি বলেন, হাজীপুর ইউনিয়নের ইউপি সদস্য গুলজার আহমদের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে আমারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com