Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্বাস্থ্য সংবাদ
৭:৩৯ অপরাহ্ণ, ২০ মে ২০২০

করোনায় আক্রান্ত কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. উৎপেলেন্দু বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১ টার দিকে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শরফুদ্দিন নাহিদ। কয়েকদিন আগে ডা. উৎপেলেন্দু বিশ্বাসের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার উৎপেলেন্দু বিশ্বাস কানাইঘাটের […]

করোনায় আক্রান্ত কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক
শাহ ইসমাইল(সিলেট প্রতিনিধি)
১ মিনিটে পড়ুন |

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. উৎপেলেন্দু বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

গত মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১ টার দিকে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শরফুদ্দিন নাহিদ।

কয়েকদিন আগে ডা. উৎপেলেন্দু বিশ্বাসের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার উৎপেলেন্দু বিশ্বাস কানাইঘাটের একজন জনপ্রিয় ডাক্তার। তিনি দীর্ঘদিন থেকে হাসপাতালে কর্মরত রয়েছেন। হাসপাতালের পাশে তার নিজস্ব চেম্বার রয়েছে। প্রচুর রোগী তার কাছে সেবা নিতে আসেন।

করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই ডা. উৎপেলেন্দু বিশ্বাস স্বাস্থ্য বিধি মেনে হাসপাতাল ও নিজস্ব চেম্বারে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। বর্তমানে তিনি সিলেট সদর শামসউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ডা. উৎপেলেন্দু নিয়ে এ পর্যন্ত কানাইঘাট উপজেলায় ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত ফারুক আহমদের পুণরায় নমুনা সংগ্রহের রিপোর্ট নেগেটিভ এসেছে, তিনি সুস্থ আছেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com