দেশদিগন্ত ডেস্ক: লকডাউনের কারণে কাজ বন্ধ। সময় কাটছিল না কিছুতেই। এই পরিস্থিতিতে বন্ধুবান্ধব, প্রতিবেশীদের নিয়ে তাসের আসর বসিয়েছিলেন এক ট্রাকচালক। এতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ জন। ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরের এক লোকালয়ের। শনিবার কৃষ্ণ জেলার কালেক্টর এ মহম্মদ ইমতিয়াজ ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তথ্যটি নিশ্চিত করেছেন। বিজয়ওয়াড়ার আরও এক অঞ্চলে আরেক ট্রাকচালকের কারণে ১৫ জন […]
দেশদিগন্ত ডেস্ক: লকডাউনের কারণে কাজ বন্ধ। সময় কাটছিল না কিছুতেই। এই পরিস্থিতিতে বন্ধুবান্ধব, প্রতিবেশীদের নিয়ে তাসের আসর বসিয়েছিলেন এক ট্রাকচালক। এতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ জন।
ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরের এক লোকালয়ের। শনিবার কৃষ্ণ জেলার কালেক্টর এ মহম্মদ ইমতিয়াজ ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তথ্যটি নিশ্চিত করেছেন।
বিজয়ওয়াড়ার আরও এক অঞ্চলে আরেক ট্রাকচালকের কারণে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ঘটনা দুটির কারণে ওই অঞ্চলে ৪০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।