Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্লাইডার
৯:৪৮ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০২০

সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে আহমেদ আলী মুকিব এর শোকবার্তা

সৌদি আরব থেকে : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক ও সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। উনার মৃত্যুতে গভীর […]

সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে আহমেদ আলী মুকিব এর শোকবার্তা
২ মিনিটে পড়ুন |

সৌদি আরব থেকে : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক ও সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
উনার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মধ্যেপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক, সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব ।
আজ এক শোকবার্তায় আহেমদ আলী মুকিব বলেন, দেশের বিশিষ্ট আইনজীবী ও আদর্শবান রাজনীতিবিদ এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে আমি সহ আমরা মধ্যেপ্রাচ্য বিএনপি গভীরভাবে শোকাহত হয়েছি।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুণঃরুদ্ধার আন্দোলনসহ বিএনপি চেয়ারপার্সন ও দলীয় নেতাকর্মীদের আইনী সহায়তা প্রদানের ক্ষেত্রে তাঁর বলিষ্ঠ ও নির্ভিক ভূমিকার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের হৃদয়ে ।
আইনজীবী, পেশাজীবী ও দলের নেতাকর্মীদের নিকট অত্যন্ত প্রিয় মানুষ সানাউল্লাহ মিয়ার মৃত্যুতে সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশে ও প্রবাসে ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা আইনজীবী সমিতি ও বার কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে মরহুম সানাউল্লাহ মিয়া সংগঠনগুলোকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রেখেছিলেন ।
দেশের এই চরম দূর্দিনে তাঁর মতো নিবেদিতপ্রাণ একজন রাজনীতিবিদ ও আইনজীবীর মৃত্যুতে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।
আমরা মহান রাব্বুল আলআমিন দরবারে দোয়া করি উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং গভীর সমবেদনা জানাচ্ছি শোকাহত পরিবারের সদস্যদেরকে এই মৃত্যুশোক সইবার ক্ষমতা দান করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com