Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্লাইডার
২:২০ অপরাহ্ণ, ১০ মার্চ ২০২০

সম্মাননা স্মারক অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

আর্থিক অন্তর্ভূক্তি কার্যক্রমের আওতায় কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) অর্থায়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০ এ সম্মাননা স্মারক অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে রোববার (৮ মার্চ) শেষ হয়েছে চারদিনের ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০ এর […]

সম্মাননা স্মারক অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
১ মিনিটে পড়ুন |

আর্থিক অন্তর্ভূক্তি কার্যক্রমের আওতায় কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) অর্থায়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০ এ সম্মাননা স্মারক অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে রোববার (৮ মার্চ) শেষ হয়েছে চারদিনের ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির।

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-কে সিএমএসএমই অর্থায়নে উল্লেখযোগ্য অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির-এর নিকট থেকে উক্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের নিবার্হী পরিচালক আবু ফারাহ মোঃ নাছের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নিবার্হী পরিচালক জামাল মোল্লা বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুর রহিম এবং এ্যালিফেন্ট রোড শাখা ব্যবস্থাপক মশিউর রহমানসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com