Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১২:১১ পূর্বাহ্ণ, ১০ মার্চ ২০২০

বড়লেখার আজিমগঞ্জ বাজারে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মৌলভীবাজারের বড়লেখায় কয়েক দিন আগের তুচ্ছ একটি ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রোববার রাত ন’টায় উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সুজানগর […]

বড়লেখার আজিমগঞ্জ বাজারে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজারের বড়লেখায় কয়েক দিন আগের তুচ্ছ একটি ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রোববার রাত ন’টায় উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারের একটি সেলুনে গত ১৫ দিন পুর্বে চুল কাটাকে কেন্দ্র করে রফিনগর ও বাবনের চক গ্রামের দুই যুবকের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জের ধরে রোববার রাত ন’টার দিকে আজিমগঞ্জ বাজারে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাবনের চক গ্রামের এখলাছ আলী (৫৫), সামাদ আহমদ (২২), জাকির হোসেন (২৬), ফজল করিম (৩৬) এবং রফিনগর গ্রামের আল আমিন জাকির (২৬), জাবেদ আহমদ (২৭), জুনেদ আহমদ (২১) গুরুতর আহত হন। রাতেই তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বড়লেখা থানার এসআই রাকিব মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের গুরুতর কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com